আপনাকে আমাদের এই কৃষি তথ্য সেবার ওয়েবসাইটে সাগতম। Krishi Info একটি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক ওয়েবসাইট, যেখানে আপনি আধুনিক ও ঐতিহ্যবাহী কৃষি জ্ঞানের সমন্বয়ে কৃষকদের জন্য সহজ, বাস্তবসম্মত এবং কার্যকর তথ্য উপস্থাপন করা হয়। আমাদের মূল লক্ষ্য— কৃষিকে আরও লাভজনক, টেকসই ও জ্ঞানভিত্তিক করা। যাতে একজন কৃষক খুব সহজেই কৃষি কাজের জন্য উপকৃত হতে পারে। 

আমাদের লক্ষ্য

একজন কৃষক, উদ্যোক্তা কিংবা  আগ্রহী পাঠকদের কাছে—

  • সঠিক, নির্ভরযোগ্য ও আপডেটেড কৃষি তথ্য পৌঁছে দেওয়া
  • আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরি করা
  • কম খরচে বেশি ফলন নিশ্চিত করার কৌশল শেয়ার করা
  • কৃষিকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজলভ্য করা

আমরা চাই, একজন কৃষক যেন আমাদের তথ্য ব্যবহার করে বাস্তব জীবনে উপকৃত হন। তারা যেন ফসলের চাষ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে, সঠিকভাবে আধুনিক কৃষি যন্ত্রপাতিগুলোতে ব্যাবহারের মাধ্যমে তাদের কৃষি কাজকে খুব সহজতর করতে পারে। 

আমরা কী কী বিষয়ে তথ্য দিই

Krishi Info-তে আপনি যা যা পাবেন তা হলোঃ 

  • ফসল চাষ পদ্ধতি , যেমনঃ ধান, গম, ভুট্টা, সবজি, ফল ইত্যাদি নানান রকম ফসল। 
  • আধুনিক কৃষি প্রযুক্তি ও কৌশল
  • মাশরুম, হাইড্রোপনিক ও ছাদ কৃষি
  • গবাদিপশু ও পোল্ট্রি পালন
  • ভেষজ উদ্ভিদ ও ঔষধি গাছ
  • সেচ, সার ও কীটনাশক ব্যবস্থাপনা
  • কৃষিতে আয়-ব্যয় হিসাব ও লাভজনক কৃষি আইডিয়া
  • কৃষি সংক্রান্ত নতুন খবর ও সরকারি সহায়তার সকল ধরনের তথ্য। 

সব তথ্যই সহজ ভাষায়, ধাপে ধাপে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করা হয়।

তবে, আমারা কখনো মিথ্যা কিংবা প্রতারনামুলক তথ্য প্রকাশ করি না, আমাদের মুল উদ্দেশই হচ্ছে একজন কৃষককে সহায়তা করা, তার কাজকে সহজ করা  এবং কৃষি ফসল সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা। 

আমাদের সাথে থাকুন , আর আপনার কৃষি কাজকে আরও উন্নত করুন। ধন্যবাদ।