বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৬

আপনার কি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। অনেকেই তাদের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চান কিংবা বিকাশ সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করতে চান। আবার কেউ কেউ বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। 

আজকের এই আর্টিকেল এর মধ্যে আপনি জানতে পারবেন কিভাবে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করবেন, এরপর ঘরে বসে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম, বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার নিয়ম, বিকাশ সেভিংস একাউন্ট বাতিল করার নিয়ম ইত্যাদি সকল সমস্যার সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। 

আলোচনার বিষয়

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম 

আপনি যদি আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে চান, তাহলে খুব সহজেই আপনি সেটাকে বন্ধ করতে পারবেন। বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম অনুযায়ী আপনাকে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে। সেখানে গিয়ে একজন কম্পিউটার অপারেটর বা সেবা প্রদানকারী থাকবেন তাকে জানাতে হবে যে , “স্যার, আমি আমার বিকাশ একাউন্ট বন্ধ করতে চাই, এখন কিভাবে সেটি করতে পারি?”

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

তখন তিনি আপনাকে সকল প্রকার প্রসেস বলে দিবেন। তবে, বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য আপনার যা যা লাগবে তা হলোঃ- 

  • বিকাশ অ্যাকাউন্টটি যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেটি সাথে আনতে হবে
  • বিকাশ অ্যাকাউন্ট যে সিম নাম্বারে খোলা ছিল, সেই সিম নাম্বারটি সাথে আনতে হবে
  • উক্ত ব্যক্তিকেও সাথে আনতে হবে
  • এছাড়াও, আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কিনা, সেটার জন্য আপনি সরাসরি তাদের কাস্টমার কেয়ারে/ হটলাইন নাম্বারে কল করে জানতে পারবেন। 

বলে রাখা ভালো যে, আপনি চাইলেও ঘরে বসে কোনো কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ একাউন্ট বন্ধ করতে পারবেন না। কেননা বিকাশে এইরকম কোনো সিস্টেম নেই যার মাধ্যমে আপনি ঘরে বসে কোনো কোড ডায়াল করে বিকাশ একাউন্ট বন্ধ করতে পারবেন। 

ঘরে বসে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

অনেকেই ঘরে বসে বিকাশ একাউন্ট বন্ধ করতে চান, আসলে ঘরে বসে বিকাশ একাউন্ট বন্ধ করার কোনো নিয়ম নেই। বিকাশ একাউন্ট বন্ধ করতে গেলে অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ বিকাশের কাস্টমার কেয়ারে যেতে হবে এবং তাদের ওফিশিয়াল পদ্ধতি অনুযায়ী তারা আপনার বিকাশ অ্যাকাউন্টটি সফলভাবে বন্ধ করে দিবে। 

অনেকেই ভাবেন যে, এমন কোনো কোড আছে কিনা বা বিকাশ অ্যাপ এর মধ্যে কোনো বাটন আছে কিনা, যেটির সাহায্যে ঘরে বসেই বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। বাস্তবে এমন কোনো কোড বা বাটন নেই যেটির সাহায্যে আপনি ঘরে বসেই আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। 

তবে, ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে কিছু কাজ করতে পারেন যেগুলো আপনার কাজকে সহজ করবে। কিন্তু, আমি বলছি না যে আপনি ঘরে বসেই বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। যেটি করতে পারেন সেগুলো হচ্ছেঃ-

  1. বিকাশ কাস্টমার কেয়ারে ফোন করুন 
  2. তাদের থেকে জেনে নিন যে, বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনাকে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে 
  3. কিভাবে আমি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন ইত্যাদি। 

বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার নিয়ম

পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার থেকে বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার নিয়মটা একটু ভিন্ন ও জটিল। বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার জন্য আপনাকে বিকাশ মার্চেন্ট এজেন্ট এর সাথে যোগাযোগ করতে হবে। সাধারণত বিকাশ মার্চেন্ট একাউন্ট বিকাশের মার্চেন্ট সাপোর্ট টিম বন্ধ করে থাকেন। বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার আপনাকে আপনার ব্যবসায়িক প্যাডে একটি আবেদনপত্র লিখে বিকাশের রিলেশনশিপ ম্যানেজারের কাছে জমা দিতে হবে। এছাড়াও, আপনি বিকাশের ইমেইল এর মধ্যে এই বিষয়ে তাদেরকে ইমেইল করতে পারেন। তাদের ইমেইলটি হচ্ছেsupport@bkash.com ”। 

বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার নিয়ম
Image Created By Canva & Gemini AI

তবে, আমার পরামর্শ হলো আপনি আপনার নিকটস্থ বিকাশের কাস্টমার কেয়ারে যান এবং তাদেরকে পুরো বিষয়টি বলুন। তাহলে তারা তাৎক্ষনিক খুব অল্প সময়ের মধ্যে আপনার বিকাশ মার্চেন্ট একাউন্টটি বন্ধ করে দিবেন। 

বিকাশ সেভিংস একাউন্ট বাতিল করার নিয়ম

বিকাশ সেভিংস একাউন্ট বাতিল করার জন্য আপনি এটি ২ ভাবেই করতে পারেন। প্রথমটি হচ্ছে ঘরে বসেই বিকাশ অ্যাপ এর মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ারে সশরীরে গিয়ে। যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো ডিপিএস বা সেভিংস স্কিম চালু থাকে, তাহলে বিকাশ সেভিংস একাউন্ট বাতিল করার নিয়ম অত্যন্ত সহজ এবং এটি আপনি আপনার মোবাইলের বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন। তাহলে দেখে নিন যে কিভাবে সেটি করতে পারেনঃ- 

  • বিকাশ অ্যাপে আপনার অ্যাকাউন্ট লগইন করুন।
  • এরপর, ‘সেভিংস‘ আইকনে ক্লিক করুন।
  • সেখানে থেকে আপনার চলমান সেভিংস স্কিমটি সিলেক্ট করুন।
  • এরপর নিচে থাকা ‘সেভিংস বাতিল করুন‘ বাটনে ট্যাপ করুন।
  • আপনার পিন (PIN) দিয়ে নিশ্চিত করুন।

তাহলে খুব সহজেই আপনি আপনার বিকাশ সেভিংস একাউন্ট বাতিল করতে পারবেন। তবে কিছু সতর্কতা: ম্যাচিউরিটি বা মেয়াদ পূর্ণ হওয়ার আগে সেভিংস একাউন্ট বাতিল করলে ব্যাংক নির্ধারিত মুনাফা পাওয়া যাবে না এবং কিছু ক্ষেত্রে প্রসেসিং ফি কাটতে পারে।

বিকাশ সাবস্ক্রিপশন পেমেন্ট বন্ধ করার উপায়

অনেকেই অনলাইনে অনেক প্লাটফর্মে বিকাশ অটো-পেমেন্ট সিস্টেম চালু করে রাখেন যেমনঃ Netflix, Google Play ও বিভিন্ন অ্যাপ সাবস্ক্রিপশন ইত্যাদি। এখন যদি আপনি সেগুলো বন্ধ করতে চান তাহলে খুব সহজেই সেগুলো বন্ধ করতে পারবেন। 

বিকাশ সাবস্ক্রিপশন পেমেন্ট বন্ধ করার জন্য আপনার বিকাশ অ্যাপের মেনু থেকে ‘অটো-পে‘ অপশনে গিয়ে সংশ্লিষ্ট সাবস্ক্রিপশনটি ‘রিমুভ‘ করে দিতে হবে। এটি করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় টাকা কাটা বন্ধ হয়ে যাবে এবং বিকাশ সাবস্ক্রিপশন পেমেন্ট বন্ধ হয়ে যাবে। 

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম

আপনি যদি বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে খুব সহজেই সেটি করতে পারবেন। বাস্তবে বিকাশ অ্যাকাউন্ট এর নাম্বার পরিবর্তন বলতে মুলত পূর্বের সিম নাম্বারে খোলা অ্যাকাউন্টটি বন্ধ করা হয় এবং সেই একই তথ্য দিয়ে নতুন একটি সিমে বা অন্য সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়। 

এই কাজটি মূলত বিকাশ কাস্টমার কেয়ার থেকেই করা হয়। বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে এবং সাথে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে। এই কাজটি করতে খুব বেশি সময় লাগে না। খুব বেশি হলে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে,যদিও এটি ১৫-৩০ মিনিটের মধ্যেই কাজ সমপন্ন হয়ে যায়। 

বিকাশ একাউন্ট অন্য সিমে ট্রান্সফার

হ্যাঁ,আপনি চাইলেই আপনার বিকাশ অ্যাকাউন্ট অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। এটি করার জন্য বিকাশের কাস্টমার কেয়ারে যান এবং সেখানে থাকা কম্পিউটার অপারেটর বা সেবা প্রদানকারী আপনাকে সকল প্রসেস করে দিবেন। তিনি মুলত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার পূর্বের সিমে থাকা বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিবেন এবং একই এনআইডি কার্ডের তথ্য দিয়ে নতুন সিমে অ্যাকাউন্ট খুলে দিবেন। এভাবেই আপনি খুব সহজেই আপনার বিকাশ একাউন্ট অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। 

বিকাশ একাউন্ট অন্য সিমে ট্রান্সফার
Image Created By Canva & Gemini AI

বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয়

অনেক সময় কোনো কারনে আপনার অজান্তেই কিংবা আপনার ভুল পিন দেয়ার কারনে আপনার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যায় কিংবা ব্লক হয়ে যায়। অথবা, হঠাৎ করেই আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলো এখন কি করবেন? বিকাশ একাউন্ট বন্ধ হলে ভয় পাওয়ার কিংবা দুশ্চিন্তা করার কিছু নেই। আপনার অ্যাকাউন্টটি ব্লক বা বন্ধ হয়ে গেলে বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় হলো দ্রুত বিকাশ হটলাইন নাম্বার ১৬২৪৭ -তে কল করা অথবা নিকটস্থ বিকাশ কাস্টমার সেন্টারে যোগাযোগ করা।

বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয়
Image Created By Canva & Gemini AI

বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কিছু কারন দেখে নিন যে কি কি কারনে এমনটা হতে পারে। নিচে দেয়া হলোঃ 

  • ভুল পিন প্রদান করার কারনে এমনটা হয়। যদি আপনি ৩ বার ভুল পিন দেন তাহলে আপনার অ্যাকাউন্ট লক হয়ে যায়। সেক্ষেত্রে হেল্পলাইনে কল করে পরিচয় নিশ্চিত করে পিন রিসেট করতে হয় কিংবা মোবাইল থেকেই সেটি করতে পারেন। 
  • তথ্য হালনাগাদ (E-KYC) তে কোনো অসামঞ্জস্য দেখা দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এনআইডি তথ্য অস্পষ্ট থাকলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। এক্ষেত্রে ‘বিকাশ অ্যাপ’ দিয়ে পুনরায় এনআইডি সাবমিট করলে অ্যাকাউন্ট সচল হয়।
  • সন্দেহজনক লেনদেন করলে এমনটা হতে পারে। যদি আপানার অ্যাকাউন্ট দিয়ে অস্বাভাবিক লেনদেন হয় সেক্ষেত্রে নিরাপত্তার খাতিরে বিকাশ অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে। এক্ষেত্রে কাস্টমার কেয়ারে সশরীরে গিয়ে ব্যাখ্যা দিতে হয়।

উপসংহার 

বর্তমানে বিকাশ আমাদের লেনদেনকে অনেক সহজ করে দিয়েছে। আমরা খুব সহজেই বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই মুহূর্তের মধ্যেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকার লেনদেন করতে পারি। আমার ধারনা ও বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম ও অন্যান্য প্রাসঙ্গিক সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। কেননা, এইরকম সমস্যায় আমিও একবার পরেছিলাম এবং সেখান থেকেই এই অভিজ্ঞতা অর্জন আমার। 

FAQs

১. বিকাশ ইন্টারেস্ট (Interest) বন্ধ করবো কিভাবে?

উত্তর: বিকাশ অ্যাপের মেনু থেকে ‘বিকাশ ডিটেইলস’ এ গিয়ে ‘সেভিংস ও ইন্টারেস্ট’ অপশনে এটি বন্ধ করা যায়। অথবা ১৬২৪৭ নাম্বারে কল করে গ্রাহক সেবা প্রতিনিধির মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ইন্টারেস্ট বা মুনাফা নেওয়া স্থায়ীভাবে বন্ধ করতে পারেন।

২. বিকাশ একাউন্ট বন্ধ হলে কি করব?

উত্তর: বিকাশ অ্যাকাউন্ট বন্ধ বা ব্লক হলে দ্রুত ১৬২৪৭ নাম্বারে কল করুন অথবা নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা (Customer Care) কেন্দ্রে যোগাযোগ করুন। আপনার জাতীয় পরিচয়পত্র (NID) যাচাইয়ের মাধ্যমে তারা অ্যাকাউন্টটি পুনরায় সচল করে দেবে।

৩. বিকাশ পিন (PIN) লক হলে কী করণীয়?

উত্তর: পিন লক হলে নিজে চেষ্টা না করে ১৬২৪৭ ডায়াল করুন এবং ‘০’ চেপে প্রতিনিধির সাথে কথা বলুন। আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং শেষ লেনদেনের তথ্য দিয়ে পিন রিসেট করে নিতে পারবেন। এছাড়াও বিকাশ অ্যাপের ‘Reset PIN’ অপশন ব্যবহার করা যায়।

৪. একজন ব্যক্তি কয়টি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারে?

উত্তর: বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে শুধুমাত্র একটিই ব্যক্তিগত (Personal) বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন।

৫. এক সিমে কয়টি একাউন্ট খোলা যায়?

উত্তর: একটি সিম কার্ডে শুধুমাত্র একটিই বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্ভব। একই সিমে একাধিক অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ নেই।

৬. বিকাশের হটলাইন নাম্বার কত?

উত্তর: বিকাশের অফিশিয়াল হটলাইন নাম্বার হলো ১৬২৪৭। এছাড়া বিদেশ থেকে যোগাযোগের জন্য +৮৮০২-৫৫৬৬৩০০১ নাম্বারে কল করা যাবে।

৭. বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে সেই NID কার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে কি?

উত্তর: হ্যাঁ, যাবে। তবে আগে বর্তমান অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর ওই একই এনআইডি দিয়ে নতুন নাম্বারে পুনরায় অ্যাকাউন্ট খোলা যায়।

৮. বিকাশ একাউন্ট কি ডিলিট করা যায়?

উত্তর: ‘ডিলিট’ বলতে যদি স্থায়ীভাবে বন্ধ করা বোঝায়, তবে তা সম্ভব। তবে এটি অ্যাপ থেকে করা যায় না; মালিককে সশরীরে এনআইডি কার্ডসহ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে লিখিত আবেদন দিয়ে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ বা নিষ্ক্রিয় করতে হয়।

৯. বিকাশ একাউন্ট বন্ধ করতে কি কাস্টমার কেয়ারে টাকা লাগে?

উত্তর: না, বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বিকাশ কোনো প্রকার ফি বা টাকা গ্রহণ করে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে করা যায়।

শেয়ার করুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *