ভোটের রেজাল্ট বা নির্বাচনের ফলাফল কখন প্রকাশ হবে টা নিয়ে বিস্তারিত দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬- আগামিকাল শুক্রবার রোজ সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে ইসি।
আজকে দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ দেশের সকল শ্রেণী-পেশার মানুষ তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দেয়ার জন্য দলে দলে ভোট সেন্টারে যায়।
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ভোটগ্রহণের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পোস্টাল ভোট গণনা হবে সংসদীয় আসনভিত্তিক
নির্বাচন কমিশনার জানান, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল পদ্ধতিতে করা হলেও ভোট গ্রহণের প্রক্রিয়া ছিল ম্যানুয়াল। প্রতিটি পোস্টাল ভোট সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী গণনা করা হবে।
তিনি আরও বলেন, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে পোস্ট অফিসে পৌঁছানো পোস্টাল ভোটগুলোই কেবল গণনার আওতায় আসবে।
দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, প্রার্থী হতে পারবেন না
সানাউল্লাহ বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন। এতে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে, দ্বৈত নাগরিকত্ব রেখে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
নির্বাচন কমিশনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ নেই
তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের কাজে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে।
ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, সিসি ক্যামেরায় নজরদারি
গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় ভোটকেন্দ্র ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা যায়।
ভোটগ্রহণের সময়সূচি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


