চর্মরোগ,চুলকানি,দাউদ,এলার্জিতে নিম পাতার ব্যবহার

চর্মরোগ,চুলকানি,দাউদ,এলার্জি, ব্রণ ও চুলের যত্নে নিম পাতার ব্যবহার যে কতটা উপকারী তা বললে হয়তো আপনি গুরুত্ব দিবেন না, কিন্তু যখন আপনি আপনার সমস্যা অনুযায়ী নিয়ম মতো, সঠিকভাবে নিম পাতার ব্যবহার করবেন, তখনই আপনি এই নিম পাতার ব্যবহারের উপকারিতা পাবেন।  

আপনি হয়তো নিম পাতার ব্যবহার সম্পর্কে এইসব প্রশ্ন মনের মধ্যে নিয়ে আছেন যেমনটা প্রথমে আমার মধ্যেও হয়েছিলো যে— 

  • চর্মরোগ, চুলকানি, দাউদ ও অ্যালার্জিতে নিম পাতার কোন উপকারিতা আছে কিনা? 
  • যদি উপকারিতা থেকে থাকে, তাহলে কিভাবে আমি সেটাকে ব্যবহার করতে পারি? 
  • আপনি হয়তো আমার মত আরও প্রশ্ন করতে পারেন যে, চর্মরোগে কিভাবে নিম পাতার ব্যবহার করলে আমার চর্মরোগ ভালো হবে? বা আমি এর থেকে উপকার পাব? 
  • একইভাবে,  চুলকানি, দাউদ ও অ্যালার্জিতেও নিম পাতার ব্যবহার নিয়ে যত প্রশ্ন আছে সব উত্তর দেয়ার চেষ্টা করবো আপনাকে। 
  • তাহলে ধর্য্য ধরে ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর জানুন  এবং নিম পাতাকে কাজে লাগিয়ে উপকৃত হন। 

প্রথমেই বলি আপনি কি কি জানতে পারবেন! আপনি জানতে পারবেন চর্মরোগে নিম পাতার ব্যবহার, চুলকানিতে নিম পাতার ব্যবহার, দাউদে নিম পাতার ব্যবহার , এলার্জিতে নিম পাতার ব্যবহার, ব্রণের জন্য নিম পাতার ব্যবহার, শুকনো নিম পাতার ব্যবহার, তৈলাক্ত ত্বকে নিম পাতার ব্যবহার, মুখে নিম পাতার ব্যবহার, চুলের যত্নে নিম পাতার ব্যবহার সম্পর্কে একদম বিস্তারিত। চলুন ধাপে ধাপে জেনে নিন। 

নিম পাতার ব্যবহার

নিম পাতার ব্যবহার

অপানি এটির ব্যবহারগুলো জানবেন,তবে আগে সংক্ষেপে জেনে নিন যে এটি কিভাবে আমাদের উপকারে আসে !  মোটকথা এর উপকারিতা।  এরপর আমরা একটি একটি করে সঠিকভাবে বিস্তারিত জন্য যে কোন সমস্যার জন্য কিভাবে এটি ব্যবহার করতে হবে।  

  • অ্যালার্জি সমস্যার প্রাকৃতিক সমাধান করে। 
  • দাউদের ঘাঁ জাতীয় সমস্যা সমাধান করে 
  • এছাড়া, কাঁচা হলুদের সাথে নিম পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে দ্রুত আক্রান্ত স্থান উপশম হয়।
  • মুখের ত্বকের অনেক জীবাণু ধ্বংস করে। 
  • দাঁতের মাড়ির ব্যথা কমাতে সাহায্য করে। 
  • দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য হয়।
  • জ্বর,সর্দিকাশি হলে এই নিম পাতা ব্যবহারে সহজে এ সকল সংক্রমণ থেকে সুস্থ থাকা যায় 
  • চোখের চুলকানি ও অস্বস্তি দূর করে। 
  • মাথার চুলে উকুন দূর করতে খুবই উপকারী। 
  • চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া বন্ধ করে, সেইসাথে চুলের উজ্জ্বলতাও বাড়ায়।

চর্মরোগে নিম পাতার ব্যবহার

চর্মরোগে নিম পাতার ব্যবহার আপনি ৩ ভাবে করতে পারেন, যথা: 

  • নিম পাতার পানি দিয়ে আক্রান্ত জায়গা ধোয়া
  • নিম পাতার বাটা লাগানো
  • গোসলের পানিতে নিম পাতা ব্যবহার করে
নিম পাতার ব্যবহার

(ক)  নিম পাতার পানি দিয়ে আক্রান্ত জায়গা ধোয়া  

যেভাবে কাজটি করবেন–

Step-1: এক মুঠো তাজা নিম পাতা নিন

Step-2: ২ লিটার পানিতে দিয়ে ১০–১৫ মিনিট ফুটান

Step-3: পানি ঠান্ডা হলে তারপর ব্যবহার করুন

যেভাবে ব্যবহার করবেন–

  • আক্রান্ত জায়গায় দিনে ১–২ বার এই পানি দিয়ে ধুয়ে নিন
  • ধোয়ার পর ভালো করে জায়গাটি শুকিয়ে নিন

এখন বলি যে এটি করার পর আপনি কি উপকার পাবেন! 

আপনার চুলকানি কমে যাবে, লালচে ভাব ও জ্বালা কমে যাবে এবং জীবাণু ধীরে ধীরে নষ্ট হয় যেতে শুরু করবে। আর একসময় আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। 

(খ) নিম পাতার বাটা লাগানো

যেভাবে ব্যবহার করবেন–

Step-1: পরিষ্কার নিম পাতা ভালো করে বেটে নিন

Step-2: আপনার আক্রান্ত জায়গায় পাতলা করে লাগান

Step-3: ২০–৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন

তবে মনে রাখবেন: আক্রান্ত জায়গায় দিনে ১বার দেয়াই যথেষ্ট, বেশি দিবেন না। 

নিম পাতার ব্যবহার

(গ) গোসলের পানিতে নিম পাতা ব্যবহার

যেভাবে কাজটি করবেন–

স্টেপ-১: এক হাঁড়ি পানিতে ২ মুঠো নিম পাতা সিদ্ধ করুন

স্টেপ-২: সেই পানি গোসলের পানির সাথে মেশান। সেই পানি দিযে গোসল করুন। 

এখন, এইভাবে সপ্তাহে ৩–৪ দিন গোসল করুন

এখন বলি যে এটি করার পর আপনি কি উপকার পাবেন! 

আপনার সারা শরীরের চর্মরোগ কমে যাবে, বারবার চর্মরোগ হওয়া রোধ হতে শুরু করবে। আর একসময় আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। 

চুলকানিতে নিম পাতার ব্যবহার

যদি আপনার শরীরে ঘামাচি, হালকা ফাঙ্গাল ইনফেকশন, ময়লা–ঘাম জমে হওয়া চুলকানি হয় কিংবা কোনো পোকার কামড়ে হয় ,তাহলে যেভাবে এই পাতার  ব্যবহার করবেন! 

নিম পাতার পানি দিয়ে গোসল করবেন। গোসল করার জন্য যেভাবে পানি তৈরী করবেন ও ব্যবহার করবেন; 

  • ১ মুঠো কাঁচা নিম পাতা ভালো করে ধুয়ে নিন
  • ২–৩ লিটার পানিতে ১০–১৫ মিনিট ফুটান
  • এরপর, পানি হালকা সবুজ হলে নামিয়ে ঠান্ডা করুন

এখন আপনি আপনার চুলকানির জায়গায় সেই পানি ঢেলে বা কাপড়ে ভিজিয়ে মুছুন

অভিজ্ঞতা থেকে বলছি:

নিয়মিত ৩–৫ দিন করলে চুলকানি অনেকটাই কমে যায়। বিশেষ করে রাতে যে চুলকানি বাড়ে, সেটা শান্ত হয়।

দাউদে নিম পাতার ব্যবহার

দাউদে নিম পাতা বেশ কার্যকর, কারণ নিমের মধ্যে আছে প্রাকৃতিক antifungal উপাদান। যেভাবে এটি ব্যবহার করবেন-

নিম পাতা বাটা ব্যবহার করতে হবে, তো এর জন্য কয়েকটি নিম পাতা বেটে পেস্ট বানান, এরপর সেই পেস্ট দাউদের জায়গায় পাতলা করে লাগান। ২০–৩০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন।  এটি আপনি দিনে ১ বার করে টানা ৭–১০ দিন পর্যন্ত ব্যবহার করুন। 

বাস্তব টিপস:

এটি লাগানোর পর হালকা জ্বালা করতে পারে, তবে এটা স্বাভাবিক। কিন্তু, খুব বেশি জ্বালা হলে তখন এটি তুলে ফেলবেন। জায়গা শুকনো রাখা খুব জরুরি, না হলে দাউদ বাড়ে।

নিম পাতার ব্যবহার

এলার্জিতে নিম পাতার ব্যবহার

আপনাদের যাদের এলার্জি তাদের ক্ষেত্রে এটি অনেক উপকারী। আপনার এলার্জি দূর করতে প্রতিদিন কয়েকটি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। এরপর ফুটানো পানি ঠান্ডা হলে সেই পানিতে গোসল করলে দ্রুত এলার্জির থেকে সমাধান পাবেন। এছাড়াও, কাঁচা হলুদের সাথে নিম পাতা বেটে এলার্জি আক্রান্ত স্থানে লাগালে দ্রুত উপশম হয়।

চুলের যত্নে নিম পাতার ব্যবহার

আপনার চুলে যদি খুশকি, চুলকানি, উকুন এবং স্ক্যাল্প ইনফেকশনে ভরা থাকে, আর আপনি এর একটা কার্যকরী সমাধান চান তাহলে আপনার এই চুলের যত্নে এটি খুব ভালো কাজ করবে। নিম পাতা চুলের গোড়া মজবুত করে  ও চুল পড়া বন্ধ করে,সেই সাথে চুলের উজ্জ্বলতাও বাড়ায়। যেভাবে ব্যবহার করবে–

যদি আপনার খুশকি ও চুলকানি হয় ;

  • নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে সপ্তাহে ২ দিন চুল ধুতে পারেন
  • শ্যাম্পুর পর শেষ রিন্স হিসেবে নিম পাতা ব্যবহার করুন
  • এরপর দেখবেন, ২–৩ সপ্তাহে খুশকি কমে, মাথা হালকা লাগে।

আর যদি উকুন হয় সেক্ষত্রে–

  • নিম পাতা বেটে মাথার ত্বকে লাগান
  • ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন
  • এভাবে সপ্তাহে ২ দিন করে লাগান। 

ব্রণের জন্য নিম পাতার ব্যবহার

প্রথমে বলি যে সাধারণত ব্রণ কেন বেশি উঠে! অতিরিক্ত রাত জাগা, ডিজিট ডিভাইস এর স্ক্রিন বেশি দেখা, খাবারের সঠিক নিয়ম না মেনে চলা, অতিরিক্ত হস্তমৌথন করা ইত্যাদি নানাবিধ কারণে  মুখে বেশি ব্রণ উঠে, আবার ত্বকের সমস্যার কারণেও ব্রণ বেশি উঠে। 

আপনার মুখের ব্রণের সমস্যা দূর করতে কয়েকভাবেই নিম পাতার ব্যবহার করতে পারেন। যেমন: পেস্ট তৈরী করে,গরম পানিতে সিদ্ধ করেও আপনি ব্যবহার করতে পারবেন।

আপনি এক মুখ নিম পাতা হালকা পানিতে একটু ফুটিয়ে সেই পানি দিয়ে মুখ ধুইতে পারেন, এরপর নিম পাতার পেস্ট তৈরী করে সেটা মুখে লাগাতে পারবেন। এইভাবে ব্যবহার করলে অনেকটা পরিবর্তন দেখতে পারবেন।  

তৈলাক্ত ত্বকে নিম পাতার ব্যবহার

যাদের ত্বক খুব তৈলাক্ত তাদের জন্য এই পদ্ধতি। নিম + মুলতানি মাটি (অয়েল কন্ট্রোল প্যাক) তৈরী করে সেটিকে ব্যবহার করতে পারেন। এটি যেভাবে তৈরী করবেন —

  • ১ চা চামচ নিম পাতার পেস্ট আগে বানায় নেন 
  • এরপর, ১ চা চামচ মুলতানি মাটি মেশান
  • প্রয়োজন মতো গোলাপজল দিবেন , তাহলেই এটি তৈরি হয়ে যাবে। 

এখন আপনি এটিকে সপ্তাহে ১ বার করে ১৫ মিনিট পর্যন্ত ব্যবহার করুন। এটি ব্যাবহারে আপনার মুখ ম্যাট দেখাবে,পোরস পরিষ্কার করবে

নিম পাতার ব্যবহার

শুকনো নিম পাতার ব্যবহার

শুকনো নিম পাতা আপনি অনেকভাবেই ব্যবহার করতে পারবেন, আপনি এটিকে গুঁড়া করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে খেতে পারেন। যদিও এই খাবারটি অনেক তিতো ,কিন্তু অনেক সুস্বাদু। আপনি শুধু নিম পাতার গুঁড়ো প্রতিদিন ১ চা চামচ করে খেতে পারেন।

শেষ কথা

আমি আশা করবো যে , আপনি পুরো আর্টিকেল পড়েছেন এবং আলোচনার সবকিছু বুঝতে পেরেছেন। আপনার যদি এইসব নিয়ে কোনো জানার থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইমেইল করতে পারেন ,অথবা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। 

FAQ

প্রশ্নঃ আপনি যেগুলো বললেন এগুলো কি আদৌ সত্য নাকি এইআই থেকে নেয়া? 

উত্তরঃ না, এইআই থেকে হুবহু নেয়া না, তবে বিভিন্ন সোর্স, ডাক্তারি পরামর্শ থেকেই এইসব বলা। 

প্রশ্নঃ এইগুলো কি বাস্তবে কাজ করবে? 

উত্তরঃ হ্যা, কাজ করবে। আমি নিজেই ব্যবহার করেছি, এবং অনেকে ব্যবহার করেছেন।  

প্রশ্নঃ নিম পাতার কি ক্ষতিকর দিক আছে?

উত্তর: হ্যা আছে, তবে উপকারী দিক বেশি। আপনি নিয়ম ও সঠিক পরিমানে ব্যবহার করলে কোনো ক্ষতিই হবে না।

শেয়ার করুন
Moshiur Rahman

I am Moshiur Rahman, an enthusiastic writer on agricultural information and research. I strive to deliver reliable and easy-to-understand information on modern agricultural technology, crop production, agricultural loans, and agricultural development, so that farmers and all those involved in agriculture can benefit.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top